যশোরে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী শিকারপুর, আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিজিবির টহলদল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় Codeine Phosphate ও Triprolidine Hydrochloride Syrup (Choco+), বিভিন্ন ফুসকা, শাড়ি ও কসমেটিকস সামগ্রীসহ মালিকবিহীন চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৩২ হাজার ১০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে ইতিমধ্যে বেশ কয়েকটি চোরাচালান চক্রের তৎপরতা ব্যাহত হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।