সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
শিক্ষক নিয়োগ পরীক্ষায় গাইবান্ধায় ১৩ জনকে কারাদণ্ড
গাইবান্ধা জেলা প্রতিনিধি:- গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জনকে বহিষ্কার করা হয়েছে।
তাদের মধ্যে ১৩ জনকে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।শুক্রবার (৩ জুন) তৃতীয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে।
তিনটি কেন্দ্র থেকে ওই ১৩ জনকে ডিভাইসসহ আটক করা হয়।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী জানান, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও গাইবান্ধা সদরে তৃতীয় ধাপে ২৩ কেন্দ্রে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ হাজার ৪৯৩ জন।
তাদের মধ্যে উপস্থিত ছিলেন ১১ হাজার ৩৩৮ জন। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
Tag :























