চলে গেলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর সৈনিক যশোরের শামসুদ্দিন বিশ্বাস

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক যশোরের শামসুদ্দিন বিশ্বাস (১০৬) আর নেই। বুধবার (২২ অক্টোবর) ভোর ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না……রাজিউন)।

শামসুদ্দিন বিশ্বাস যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের মৃত গোলাম মোস্তাফার ছেলে।

তার বড় ছেলে পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তাফা হেলা জানান, দীর্ঘদিন ধরেই তার পিতা নানা বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। বুধবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি আরও জানান, শামসুদ্দিন বিশ্বাস ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নিয়মিত ভাতা পেয়ে আসছিলেন।

আজ বুধবার (২২ অক্টোবর) যোহরবাদ দোগাছিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন সম্পন্ন করা হবে। জানাজার আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করার কথা রয়েছে।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, তাঁর মৃত্যুতে যশোর জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং জানাজায় উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।