স্বাধীন কন্ঠ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই নতুন কমিটিতে মোহাম্মদ নুরুজ্জামানকে প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত করা হয়েছে।
রবিবার রাতে দলটির অফিশিয়াল ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
নবনির্বাচিত প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটিতে মোহাম্মদ নুরুজ্জামান ছাড়াও আরও ৫ জনকে যুগ্ম সমন্বয়কারী এবং ২০ জনকে সদস্য করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ যুগ্ম সমন্বয়কারী ,মনিরুজ্জামান আজাদ,ড. শহিদুল ইসলাম জাবী,সাজিদ সারোয়ার,গাজী কামরুজ্জামান হোসাইন,সালমা আক্তার আশা। সদস্য,বুরহান উদ্দীন, ইঞ্জিনিয়ার আরিফ জামান, বাদল হোসেন, এসকে আসিফ সোহান, জিয়াউর রহমান, সজীবুর রহমান, ইঞ্জিনিয়ার ইমদাদুল হক, প্রভাষক শফিকুল ইসলাম, আশরাফুল আলম, সালমান হাসান রাজীব, আবু সাঈদ মো. সোহেল, খন্দকার রুবাইয়া, মাসুম বিল্লাহ, জিহাদুল ইসলাম, মাহমুদ হাসান, আসমা ইসলাম, আব্দুল আলিম, শাম্মী আক্তার, রাশেদুল ইসলাম ও জাহিদ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এই সমন্বয় কমিটি আগামী ৩ মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত অনুমোদিত থাকবে।







