রামনগর ইউনিয়নে জামায়াতের বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত: ইনসাফভিত্তিক সমাজ গড়ার আহ্বান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে শুক্রবার বিকেলে বলাডাঙ্গা বটতলা মোড়ে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি আব্দুল কাদের।

প্রধান অতিথি ভিপি আব্দুল কাদের তাঁর বক্তব্যে একটি সুখী, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক দেশ গঠনের জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং তাদের সমর্থন কামনা করেন। তিনি বলেন, এদেশের সকল ধর্মের মানুষ তার অধিকার নিয়ে বসবাস করবে। এখানে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে কেউ থাকবে না। সকলেই দেশের সম্মানিত নাগরিক।

তিনি সকলকে নির্ভয়ে আগামী ২৬-এর নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, সদর থানা আমির অধ্যাপক আশরাফ আলী, শহর জামায়াতের নায়েবে আমির মাষ্টার ইসমাইল হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মুছাহাক আলী, ইউনিয়ন সেক্রেটারী মুন্সি নাজমুল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিভাগের থানা সেক্রেটারি সাইফুজ্জামান মনির, সমাজকল্যাণ সম্পাদক সাহাজুর রহমান, শ্রমিক কল্যাণের জেলার কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম ও রফিকুল ইসলাম।

যুব বিভাগ ১নং ওয়ার্ড সেক্রেটারী তবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ডের যুব বিভাগের সভাপতি মোতাহার হোসেন, ইসলামী আন্দোলনের জেলা প্রচার সম্পাদক মুফতি ফুরকান আহমেদ, খিলাফত মজলিসের জেলার নেতা মাওলানা মনিরুজ্জামান, আঃ রাজ্জাক, ইসমাইল হোসেন, শামসুর রহমান, এবং হাবিবুর রহমান।