টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গাজীপুর জেলা প্রতিনিধি// টঙ্গী রেলস্টেশনে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ রোববার দুপুরে আখাউড়া থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন টঙ্গী রেলস্টেশনে প্রবেশ করাকালীন এ দুর্ঘটনা ঘটে।ট্রেনটি ৪ নম্বর প্লাটফর্ম থেকে ৫ নম্বর প্লাটফর্মে প্রবেশের সময় পেছনের দুটি বগি লাইনচ্যুত হয় উল্লেখ করে টঙ্গী রেলওয়ে পুলিশের ইন্সপেক্টর নূর মোহাম্মদ বলেন, রংপুর যাচ্ছিল তেলবাহী একটি ট্রেন। ট্রেনটি স্টেশনে পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।এ খবর পেয়ে উদ্ধারকারী ট্রেনকে সংবাদ দেওয়া হয়েছে।টঙ্গী রেলওয়ে স্টেশনের মাস্টার রকিবুল ইসলাম বলেন, তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।