ট্রেনলাইনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোর সদরের বড় হৈবতপুর গ্রামের যুবক জাহিদ আব্দুল্লাহ সিফাত (২১) ট্রেনলাইনে  ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে চুড়ামনকাটি পোলতাডাঙ্গা গ্রামের রেলব্রিজের নিকটে এ ঘটনা ঘটে। নিহত সিফাত ওই গ্রামের জাকির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, রাত ১টার দিকে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই সিফাতের মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সিফাত সম্প্রতি বিপুল পরিমাণ দেনায় জর্জরিত হয়ে পড়েছিলেন। দেনার চাপ ও মানসিক অস্থিরতার কারণে তিনি দীর্ঘদিন ধরে অসহায় জীবনযাপন করছিলেন। পরিবারের ধারণা, অতিরিক্ত দেনার চাপে হতাশ হয়ে তিনি এ পথ বেছে নিতে পারেন।

পুলিশের প্রাথমিক ধারণা—এটি আত্মহত্যা। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।