যশোরে সার্কিট হাউজে ভুয়া অতিরিক্ত সচিব সেজে সুবিধা গ্রহণকারী আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সার্কিট হাউজে অতিরিক্ত সচিব পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগের সময় মোঃ আব্দুস সালাম নামের এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে যশোর জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে তাকে আটক করে যশোর কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, আটক আব্দুস সালাম (৬৭) মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের এহালানচি গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে। তিনি গত তিন মাসে তিনবার সার্কিট হাউজে উঠে নিজেকে কখনো রংপুরের জেলা প্রশাসক, কখনো বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন। সার্কিট হাউজে ওঠা থেকে শুরু করে যশোর রেলস্টেশন থেকে সরকারি গাড়ি ব্যবহারের চেষ্টাও করতেন তিনি। আগে কাশেম নামের একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ জাকির হোসেন ও এনডিসি রেজওয়ান সরদার। তারা প্রতারকের আচরণ ও পরিচয় সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি নিশ্চিত হন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।