Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

শেখ হাসিনার আমলে চালু হওয়া প্রতিষ্ঠান বন্ধ করলে দেশে বেকারত্ব বাড়বে: রিজভী

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, শেখ হাসিনার আমলে যেসব প্রতিষ্ঠান হয়েছে সেগুলো বন্ধ না করে সরকার থেকে প্রশাসক নিয়োগের মাধ্যমে যেন তা সচল রাখা হয়, তা না হলে বেকারত্ব বাড়বে।

বাংলাদেশ যতদিন থাকবে সংস্কার থাকবে। এ সময় নির্বাচন কমিশনারের কথায় বিএনপি অত্যন্ত সন্তুষ্ট বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৫ এপ্রিল) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারমার তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণ-আন্দোলনে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের অপারেশনের জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির মানবিক শাখা হিসেবে কাজ করছে ‘আমরা বিএনপি পরিবার’। সুখে দুঃখে আমরা যেন অসহায় পরিবার গুলোর পাশে থাকতে পারি।

বিএনপির এই নেতা বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর ৬০ লাখ মামলা দেয়া হয়েছে। এর মধ্যেই আবার ফ্যাসিবাদের কন্ঠ শুনতে পাই। ফ্যাসিবাদের অনেকেই এখনও গ্রেফতারের আওতার বাইরে। মিথ্যা মামলায় যারা খালেদা জিয়াকে সাজা দিয়েছে তারাও ধরাছোয়ার বাইরে।

এসব বিচারকরাই ফ্যাসিবাদের প্রতিষ্ঠা করেছে। এখনতো প্রশাসনের উপর কোন হস্তক্ষেপ নেই তাহলে কেন ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনা হচ্ছে না এমন প্রশ্নও রাখেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:13 pm, Friday, 25 April 2025
28 Time View