বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামাল আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কণ্ঠ ডেস্ক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার  যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ৪৯ বিজিবির অধীন আন্দুলিয়া, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিদেশি মদ, গাঁজা, শাড়ি, থ্রি-পিস, শাল-চাদর, বিভিন্ন ধরনের পোশাক, কম্বল, চকলেট ও কসমেটিকস সামগ্রী আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।