স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর জেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের আয়োজিত বৃত্তি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে আফনান হোসেন। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের ছোঁয়া লেগেছে।
আফনান হোসেন যশোরের নোয়াপাড়া এলাকার বাসিন্দা শাহীন মাহমুদ ও রুমি বেগমের সন্তান। অল্প বয়সেই তার এই সাফল্য ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের আশা জাগিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আফনানের এ অর্জনে পরিবার সন্তোষ প্রকাশ করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। একই সঙ্গে পরিবারের সদস্যরা আফনানের সার্বিক উন্নতি ও সফলতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরাও আফনানের এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।




