শিল্পাঞ্চলের ছুটি সমন্বয় করার অনুমোদন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ঘোষিত ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে সরকার। যেসব কলকারখানা এই ছুটি কার্যকর করবে, তারা চাইলে পরবর্তীতে সুবিধাজনক সময়ে শ্রমিকদের দিয়ে একদিন কাজ করিয়ে সেই ছুটি পুষিয়ে নিতে পারবে।

পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজেএমইএ’র আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।