স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের ঝিকরগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবন করে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সাম দাস (২২)। তিনি ঝিকরগাছা উপজেলার বাকড়া গ্রামের বাসিন্দা ও বিষ্টু দাসের ছেলে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ) দুপুর আনুমানিক ২টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে বাবার ওপর অভিমান করে নিজ বাড়িতেই গ্যাস ট্যাবলেট সেবন করেন সাম দাস। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করেন।
হাসপাতালের চিকিৎসকরা জানান, অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে যশোর জেনারেল হাসপাতালের ৪র্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে। মৃত্যুর পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের জন্য নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




