স্বাধীন কন্ঠ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে যশোরে মোতায়নকৃত পুলিশ সদস্য ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অফিসারদের নিয়ে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) যশোর পুলিশ লাইনসের ড্রিলশেডে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে পুলিশের বিভিন্ন ইউনিট ও জেলা পুলিশ, যশোরে দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সবৃন্দ অংশগ্রহণ করেন।
নির্বাচনী ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আশেক হাসান।
ডিআইজি তাঁর বক্তব্যে নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সতর্কতা বজায় রাখতে হবে। তিনি নির্বাচনী দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন ও গণভোট আয়োজনে উপস্থিত সকলের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। ব্রিফিং অনুষ্ঠান সঞ্চালনা করেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার।
এসময় আরও উপস্থিত ছিলেন, ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, ইস্ট বেঙ্গল-২ অধিনায়ক রেজাউর রহমান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিনসহ সকল সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জগণ, ডিবি ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পুলিশ ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্সবৃন্দ।




