যশোরে কিস্তিতে মোবাইল কিনে স্বামীর মৃত্যু, অর্ধলক্ষাধিক টাকা সহায়তা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে কিস্তিতে মোবাইল ফোন কেনার পর স্বামীর অকাল মৃত্যু হলে ‘কিস্তি ক্রেতা সুরক্ষা’ সুবিধার আওতায় অর্ধলক্ষাধিক টাকা আর্থিক সহায়তা পেয়েছেন এক গ্রাহকের পরিবার। শনিবার বিকেলে সদর উপজেলার রুদ্রপুর রূপদিয়া বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, স্থানীয় এক গ্রাহক ডধষঃড়হ-এর কিস্তি সুবিধায় একটি মোবাইল ফোন ক্রয় করেছিলেন। পরবর্তীতে তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে প্রতিষ্ঠানটির ‘কিস্তি ক্রেতা সুরক্ষা’ নীতিমালার আওতায় তার পরিবারের জন্য আর্থিক সহায়তার প্রক্রিয়া শুরু হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মোছা. সনি বেগমের হাতে নগদ অর্ধলক্ষাধিক টাকা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ালটন প্লাজা আর এন রোড শাখা-এর যশোর জোনের আরসিএম হাসানুজ্জামান। তিনি বলেন, ওয়ালটন সবসময় গ্রাহকের পাশে থাকার চেষ্টা করে। কিস্তিতে পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকের অকাল মৃত্যু হলে পরিবার যাতে আর্থিকভাবে বিপদে না পড়ে, সে লক্ষ্যে এই সুরক্ষা সুবিধা চালু রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক জাবের হোসেন, ওয়ালটন প্লাজা গাড়িখানা শাখা-এর ব্যবস্থাপক জাহিদ হাসানসহ সংশ্লিষ্ট শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘কিস্তি ক্রেতা সুরক্ষা’ কর্মসূচির আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে গ্রাহকের মৃত্যুর পর তার পরিবারকে বকেয়া কিস্তির দায়মুক্তির পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মাধ্যমে গ্রাহক ও তাদের পরিবারের প্রতি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সহমর্মিতা প্রকাশ করা হয়।
আর্থিক সহায়তা পেয়ে মোছা. সনি বেগম ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, স্বামীর মৃত্যুর পর পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। এ সহায়তা তাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে।