বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোরে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোরে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বাধীন কন্ঠ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলা শাখার উদ্যোগে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি ও গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল মিলনায়তনে এ আয়োজন করা হয়।

ইফতারের আগে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এ সময় ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক গণআন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রসুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এ সময় আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরে প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এছাড়া ইফতার মাহফিলে ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়