স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে ঈদকে ঘিরে ‘লিবার্টি সু কোম্পানি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। নিম্নমানের জুতা-স্যান্ডেল বেশি দামে বিক্রি এবং পরে তা পরিবর্তন বা ফেরত না নেওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা।
ভুক্তভোগীরা জানান, কেনার সময় গ্যারান্টি দিলেও পরে নানা অজুহাতে পণ্য বদল করতে অস্বীকৃতি জানানো হয়। অনেক ক্ষেত্রে অল্পদিন ব্যবহারেই জুতার সোল খুলে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পণ্য পরিবর্তনের কোনো নিয়ম নেই। ঘটনায় ভোক্তা অধিকার সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন ক্রেতারা।
