বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোরে স্বাধীনতা দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন

যশোরে স্বাধীনতা দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন

স্বাধীন কন্ঠ ডেস্ক
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। বুধবার বিকেলে শহরের টাউন হল ময়দানের শতাব্দীর বটমূলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। এর মধ্যে ছিল সপ্তসুর, কিংশুক, মাইকেল, উদীচী, সুরবিতান, সুরধনী, পীনশ্চ, চাঁদের হাট, স্বরলিপি, স্পন্দন, শিল্পাঙ্গন, শেকড়, ভবের হাট, তির্যক, সুরনিকেতন, ক্যানভাস থিয়েটার, মার্নত্যালয় ও বিবর্তন যশোর।

বিকেল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মঞ্চে পরিবেশিত হয় একক ও যৌথ সংগীত, নৃত্য ও আবৃত্তি। দেশাত্মবোধক গান “নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো” এবং “যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা” পরিবেশনের মাধ্যমে শিল্পীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরেন। উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন।

আয়োজকরা জানান, মহান স্বাধীনতা দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং সাংস্কৃতিক চর্চাকে আরও গতিশীল করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়