বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeঅপরাধযশোরে পৃথক অভিযানে মাদকসহ আটক ২

যশোরে পৃথক অভিযানে মাদকসহ আটক ২

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর সদর উপজেলার পৃথক দুটি স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার ফরিদপুর মাঠপাড়া এলাকার সুরুজ্জামানের ছেলে আলী শেখ এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত মনিরুল ইসলামের মেয়ে রারতুমা পারভীন।

ডিএনসি সূত্র জানায়, সকাল ৮টার দিকে দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর মাঠপাড়া এলাকায় প্রথম অভিযানে আলী শেখকে তার নিজ বাড়ি থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

পরে বেলা ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া এলাকায় একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে রারতুমা পারভীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, আটককৃতদের বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়