Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

ধর্ষণ, হত্যা ও নারী নিপীড়নের প্রতিবাদে যশোরে মানববন্ধন

স্বাধীন কন্ঠ ডেস্ক

সারাদেশে অব্যাহত ধর্ষণ, হত্যা ও নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোর। এসব অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ যশোর।

সোমবার সকাল ১০টায় যশোর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান। জনউদ্যোগ যশোরের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদের সভাপতিত্বে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আইনের সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলেও অপরাধের মাত্রা কমছে না। এর প্রধান কারণ হিসেবে তারা আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেন। বক্তারা বলেন, “বিচারের বাণী এখনও নিভৃতে কাঁদছে। দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু আইনি ব্যবস্থার ওপর নির্ভর না করে ধর্ষণ ও নিপীড়নের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে হবে। রাস্তাঘাট ও কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তারা অপরাধীদের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

জনউদ্যোগের সদস্য সচিব কিশোর কুমার কাজলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, রাজনৈতিক ব্যক্তিত্ব হাসিনুর রহমান, সাবেক পিপি অ্যাডভোকেট আবুল হোসেন, সুরধুনীর সভাপতি হারুন-অর রশীদ এবং যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ আরও অনেকে।

এসময় বাংলাদেশ মহিলা পরিষদ, বিভিন্ন ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:32 pm, Monday, 9 March 2026
87 Time View