বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

যশোরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার বেজপাড়া টিভি ক্লিনিক মোড় এলাকাবাসীর উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বেজপাড়া টিভি ক্লিনিক মোড় এলাকার অর্ধ শতাধিক সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বেজপাড়া এলাকার বাসিন্দা সোহাগ হোসেন,মো. রনি, আবু হানিফ, মো,বাবুসহ স্থানীয় সাধারণ জনগণ।

এ সময় বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং অনেক পরিবার বিপর্যয়ের মুখে পড়ছে।

তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, এটি পুরো সমাজ ও জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়।

বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত মাদক দেশে প্রবেশ করছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়