Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার

যশোর পৌরসভার বেহাল সড়ক দ্রুত সংস্কারের আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের

স্বাধীন কণ্ঠ ডেস্ক
দ্রুত সময়ের মধ্যে যশোর পৌরসভার বেহাল সড়কগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (১ মে) যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভোলা ট্যাংক রোড থেকে এম এম আলী রোড (গুরুদাস বাবু লেন) পর্যন্ত আরসিসি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যশোর পৌরসভা একটি পুরাতন পৌরসভা হলেও এখানকার অধিকাংশ সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং পর্যায়ক্রমে দ্রুত সময়ের মধ্যে সড়কগুলো সংস্কার করা হবে।

তিনি আরও বলেন, আসন্ন বর্ষা মৌসুমে পৌরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে ইতোমধ্যে কাজ চলমান রয়েছে। বিগত বর্ষার তুলনায় এবার পৌরবাসীর দুর্ভোগ অন্তত ৫০ শতাংশ কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী যশোরবাসীকে আশ্বস্ত করে বলেন, চলমান উন্নয়ন কাজ সফল হলে পৌরবাসীর কষ্ট অনেকাংশে লাঘব হবে, ইনশাআল্লাহ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ জানান, ৩৫৫ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার প্রস্থের এই সড়ক উন্নয়ন কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ লাখ টাকা। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:04 pm, Friday, 1 May 2026
59 Time View