Jashore , Saturday, 24 October 2026
সর্বশেষ:
যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার যশোরে সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাটসভা জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার মণিরামপুরে পাঁচ শহীদ বিপ্লবীর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে যশোরে রোটারির সচেতনতামূলক র‍্যালি কাল যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’

টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আত্মহত্যা!

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি//গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার বিশ্বাস (৭২) আত্মহত্যা করেছেন।আজ বুধবার (২৮ এপ্রিল) বেলা ৩টার দিকে তিনি আত্মহত্যা করেন। অজিত কুমার বিশ্বাসের বাড়ি উপজেলার ভৈরব নগর গ্রামে। তিনি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক ছিলেন। তিনি বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার নিপা বিশ্বাসের পিতা। পারিবারিক সম্পর্কের টানেপোড়ন হতে অজিত কুমার আত্মহত্যা করতে পারেন বলে ও মতামত পাওয়া গেছে।প্রতিবেশী টিটব গাইন বলেন, তিনি আমার শিক্ষক ছিলেন, স্যার দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মানসিক হতাশা থেকে স্যার আত্মহত্যা করতে পারেন।টুঙ্গিপাড়া থানা উপ-পুলিশ পরিদর্শক মোঃ শাহ আলম খান বলেন, আমি মৃতদেহের সুরতহাল করেছি, তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম বলেন, বীর মুক্তিযোদ্ধা অজিত বিশ্বাসের অসুস্থতাজনিত কারণে মস্তিষ্কের বিভ্রাট ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। মরদেহ তার পরিবারের আবেদনক্রমে পোস্টমর্টেম ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:29 am, Thursday, 29 April 2021
25 Time View