৩০ হাজার ডোজ টিকা চেয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার// বাংলাদেশকে উপহার হিসেবে চীন সরকারের দেয়া ৫ লাখ ডোজ করোনার টিকা থেকে ৩০ হাজার ডোজ টিকা চেয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের টিকা দিতে উপহার হিসেবে দেয়া ভ্যাকসিন থেকে ৩০ হাজার ডোজ চেয়ে সরকারের কাছে চিঠি দিয়েছে চীনা দূতাবাস। অনুরোধের ওই চিঠিতে বলা বলেছে, বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের টিকা দেওয়ার জন্য আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালকে বেছে নিয়েছে তারা।চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, চীন থেকে টিকা পৌঁছালে কেন্দ্রীয় ঔষধাগার থেকে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল ৩০ হাজার ডোজ করোনার টিকা সংগ্রহ করবে।