দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ায় করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নেওয়াতে ২০শে জুন রবিবার দিবাগত রাত ১২টা থেকে ২৭শে জুন দিবাগত রাত ১২টা পর্যন্ত জেলাসহ সমস্ত উপজেলা কঠোর লকডাউনের ঘোঘনা দেন জেলা প্রশাসন।
এদিকে অন্যান্য উপজেলাতে লকডাউন কঠোরভাবে পালিত হলেও দৌলতপুর উপজেলার চিত্র ভিন্ন দেখা যাচ্ছে। লকডাউন শুধু ঘোষনার মধ্যেই সীমাবদ্ধ বলে প্রতিয়মান। কঠোর লকডাউনের ঘোষনা থাকলেও প্রশাসনকে কঠোর হতে দেখা যায়নি এই উপজেলাতে। স্বাভাবিক দিনের মত মানুষের জীবন যাত্রা স্বাভাবিক ছিল। গণপরিবহন বন্ধ থাকার কথা থাকলেও ইজিবাইক, রিকশা, ব্যাটারি চালিত ভ্যান সহ ব্যক্তিগত পরিবহন চলাচলে স্বাভাবিকতা লক্ষ করা গেছে।
এ বিষয়ে সচেতন মহল দাবি করে বলেন, লকডাউন যদি কাগজে কলমে সীমাবদ্ধ থাকে বাস্তবায়ন না হয় তাহলে দৌলতপুরে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিবে। লকডাউন বাস্তবায়নের জন্য প্রশাসনকে অনুরোধ করেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, সকাল থেকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি সেই সাথে জনসাধারনকে সচেতন করার চেষ্টা করছি। তবে লোকবলের স্বল্পতার কারনে সকল স্থানে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছেনা বলে জানান তিনি।







