Jashore , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

২ সন্তানসহ গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা

টাঙ্গাইল প্রতিনিধি:- টাঙ্গাইলে মা-সহ দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জেলার দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে দেউলী ইউপি চেয়ারম্যান তাহমিনা হক জানান, বিকাল ৬টার সময় চকতৈল গ্রামের শাহেদের স্ত্রী মনিরা বেগম তার দুই ছেলে মুশফিক (৫) ও মাশরাফিকে (২) হত্যা করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশীরা খবর পেয়ে ঘরের দরজা ভেঙে তাদের তিন জনের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে।

তবে এক সঙ্গে দুই ছেলেকে হত্যা করে মায়ের আত্মহত্যা নাকি তাদেরকে তৃতীয় কোনো ব্যক্তি হত্যা করেছে এ নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। স্থানীয়দের ধারণা তিনজনকে হত্যা করে সিঁদ কেটে কেউ পালিয়ে গেছে। এদিকে হত্যার আলোচনা উঠায় নিহত মনিরা বেগমের স্বামী শাহেদ পলাতক রয়েছে। ফলে সন্দেহের তীর শাহেদের দিকে। শাহেদ দেউলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) ফজলুর ছেলে। স্বামীর আত্মগোপন ও মনিরা বেগমের ঝুলন্ত লাশ মাটিতে লেগে থাকায় সন্দেহ আরও বাড়ছে।

দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃদা যুগান্তরকে জানান, আমি ঘটনাস্থলে। লাশ তিনটি উদ্ধার হয়েছে। শাহেদ পলাতক রয়েছেন। তাকে খুঁজে পেলে এবং লাশ তিনটি ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:39 pm, Saturday, 6 May 2023
17 Time View