রবিউল আউয়াল জেলা প্রতিনিধি// ময়মনসিংহের ভালুকায় আর্টি কম্পোজিট লিমিটেড কোম্পানির মালিক আব্দুর রাজ্জাকের দুই পা কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। দুপুরে উপজেলার কাঠালি এলাকায় এই ঘটনা ঘটে। আহত আব্দুর রাজ্জাককে গুরুতর অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।স্থানীয়রা জানায়, কাঠালি এলাকার আর্টি কম্পোজিট লিমিটেড কর্তৃপক্ষের সাথে পাশের জমির মালিক জসিম পাঠানের বিরোধ দীর্ঘদিনের। সকালে কারখানার পাশে মাটি ভরাটের সময় জসিম ও সহযোগীরা বাধা দেয়।খবর পেয়ে ফ্যাক্টরি মালিক ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গেলে তার ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারী তার দুটি পা কেটে ফেলে।







