কুড়িগ্রাম ২৩৭পিস ইয়াবাসহ মাদক মামলার আসামী নয়ন ও লিটন আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি// কুড়িগ্রামের উলিপুরে ২৩৭পিস ইয়াবাসহ ৯মাদক মামলার আসামী নয়ন মিয়া ও ৪মাদক মামলার আসামী লিটন মিয়াকে আটক করেছে পুলিশ।আটক নয়ন মিয়া উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ এলাকার নজরুল ইসলামের পুত্র।এবং লিটন মিয়া কুড়িগ্রাম সদর উপজেলার মৃত রশিদ মিয়ার পুত্র।জানা গেছে, বুধবার রাতে সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ আদর্শ বাজারের জনৈক এক দোকানের সামনে মাদক বিক্রির খবর পায় পুলিশ।পরে সেখানে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল, ২৩৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৪,২৪০ টাকাসহ নয়ন মিয়াকে আটক করে পুলিশ।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারি লিটন মিয়া পালিয়ে যায়। পরে রাতেই অভিযান চালিয়ে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা এলাকা থেকে লিটনকে আটক করা হয়।বৃহস্পতিবার বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক নয়নের বিরুদ্ধে ৯টি ও লিটনের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে।