সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫
প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব
যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
আগস্টের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজির বেসরকারি এলপিজি’র দাম ৯৯৩ টাকা নির্ধারণ করেছে বিইআরসি
কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// আগস্টের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজির বেসরকারি এলপিজি’র দাম ৯৯৩ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।নতুন মূল্য নির্ধারণের পর ১২ কেজির সিলিন্ডার প্রতি দাম বাড়বে ১০২ টাকা। তবে, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল অনুষ্ঠানে আগস্ট মাসের জন্য এই দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল।চলতি জুলাইয়ের ‘সৌদি সিপি’ অনুযায়ী এই দাম নির্ধারণ করেছে কমিশন। প্রতি কেজি এলপিজির দর মূসকসহ ভোক্তা পর্যায়ে এবার নির্ধারিত হয়েছে ৮২ টাকা ৭২ পয়সা। আর ভোক্তা পর্যায়ে গাড়িতে ব্যবহারের জন্য অটোগ্যাসের মূসকসহ প্রতি লিটার দর নির্ধারণ হয়েছে ৪৮ টাকা ৭১ পয়সা। আন্তর্জাতিক বাজারে দর ওঠানামা করায় প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে দেয় বিইআরসি। এই নিয়ে পঞ্চম দফায় দর নির্ধারণ করা হলো এলপিজির।
Tag :





























