কামরুজ্জামান সজীব ঝিনাইদহ জেলা প্রতিনিধি// বৃহস্পতিবার(১২ আগষ্ট ২০২১) সকালে উপজেলার হাটগোপালপুরে এই দুর্ঘটনা ঘটে।নিহত লিখন হোসেন (১১) উপজেলার পাইকপাড়া গ্রামের জিল্লু মিয়ার ছেলে। সে হাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।ঝিনাইদহ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, সকালে লিখন হোসেন বাইসাইকেলযোগে বাড়ি থেকে বাজারে আসছিল। পথে হাটগোপালপুর বাজারের সিএনজি স্ট্যান্ড মাগুরা থেকে ঝিনাইদহগামী একটি রড বোঝাই ট্রাক তাকে চাপা দেয়।ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এমদাদুল বলেন, এই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপারকে ধরা যায়নি।







