টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় হেলাল আল মামুন (৩২) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে সখীপুর-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার কালিদাস গ্রামের আবুল হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নলুয়া বাজার এলাকায় মাহিন্দ্রা (পিক আপ) ও মোটরসাইকেল মুখমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আল মামুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আল মামুনকে মৃত ঘোষণা করেন।
 
টাঙ্গাইল সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।