Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

পিবিআই’র সেই এসপির ভাই-ভাতিজা গ্রেফতার

তারেক আল আজিজ খুলনা বিভাগীয় প্রতিনিধি:- শান্তিরক্ষা মিশনে নারী সহকর্মী পুলিশ কর্মকর্তাকে ধর্ষণের ঘটনায় সমালোচিত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বাগেরহাট জেলার পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেনের ছোট ভাই ও দুই ভাতিজাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

আদালতে দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে বুধবার (২৫ আগস্ট) রাতে ফতুল্লার রামারবাগ এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- এসপি মোক্তার হোসেনের ছোট ভাই আক্তার হোসেন ও তার দুই ছেলে আজিম এবং নিরব।

আদালতে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, ফতুল্লার রামারবাগ এলাকায় গত ৩০ মে রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আক্তার হোসেন ও তার দুই ছেলেসহ ৮-৯ জন মিলে আবুল হোসেনের নামের একজনকে ও তার ছেলে আমজাদ হোসেন রুবেল, চাচাতো ভাই মোর্শেদ কামাল ফয়সাল এবং জান্নাতুল নাঈমকে মারধর করে রক্তাক্ত করেন। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ও পকেট থেকে টাকা পয়সা লুটে নেয়। আশপাশের লোকজন এসে রুবেল, ফয়সাল ও নাঈমকে উদ্ধার করে নগরের জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখান থেকে দুইজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও নাঈমকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তারা স্থানীয়ভাবে আপস মীমাংসার জন্য আক্তারকে গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে ডাকেন। কিন্তু আক্তার কাউকে পাত্তা না দিয়ে স্থানীয়দেরও তুচ্ছতাচ্ছিল্য করেন।

এতে আপসে ব্যর্থ হয়ে রুবেল গত ২৪ আগস্ট আদালতে মামলা দায়ের করেনফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, আদালতের নির্দেশে থানায় মামলা গ্রহণ করে তিনজনকে গ্রেফতার।

গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:10 pm, Friday, 27 August 2021
58 Time View