Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

মোবাইল না কিনে দেয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

মতিন নাটোর জেলা প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রামে মোবাইল কিনে না দেয়ায় সজনী খাতুন (১৭) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। শনিবার ভোরে বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল পুরাতন হল মোড় এলাকার ভাড়া বাসার নিজ শোবার ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  

নিহত সজনী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মাদারপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন রানার বড় মেয়ে। সে দৌলতপুরের একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল।

নিহতের স্বজনরা জানান, ৬-৭ মাস যাবৎ সজনী মা ও তিন বোনের সঙ্গে লক্ষীকোল পুরাতন হল মোড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। সম্প্রতি সে একটি স্মার্ট ফোন কিনে দেয়ার বায়না ধরে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে কাজ না থাকায় তার মালয়েশিয়া প্রবাসী বাবা আপাতত মোবাইল কিনে দিতে রাজি হননি। এতে ক্ষোভে অভিমানে শুক্রবার রাতের যে কোন সময় সজনী তার শোবার ঘরের ফ্যানের সঙ্গে শাড়ি বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।ভোরে ঘুম থেকে উঠে তার মা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন আলী জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:40 pm, Saturday, 18 July 2020
147 Time View