Jashore , Monday, 9 November 2026

জয়পুরহাটে বৃদ্ধের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বিরু কুন্ডু জয়পুরহাট জেলা প্রতিনিধি// জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মাদ্রাসা পড়ুয়া ১২ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শিশুটির বাবা বুধবার ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তিলাবদুল মধ্যপাড়া গ্রামের ইছাহাক আলী (৬৫) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে সে পলাতক আছে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীরেন্দ্র নাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।শিশুটির পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ওই শিশু শিক্ষার্থীর বাবা একজন ভ্যানচালক। আর মা শ্রমিকদের ভাত রান্নার কাজ করেন।

শিশুটিকে বাড়িতে একা রেখে বাবা-মা কাজে গেলে মঙ্গলবার দুপুরে সে পাশের বাড়িতে যায়। সেখানে একা পেয়ে ইছাহাক আলী ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।ওসি নীরেন্দ্র নাথ মন্ডল বলেন,

ধর্ষণের ৪৮ ঘণ্টা পর শিশুটির বাবা বাদী হয়ে বুধবার ক্ষেতলাল থানায় মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:39 pm, Wednesday, 2 February 2022
24 Time View