রুবেল মিয়া টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু।
শুক্রবার সন্ধ্যার দিকে নাগরপুরে দপ্তিয়র ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাইকাল গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে তোতা শেখসহ (৪০) আরও দু’জন গুলিবিদ্ধ হন।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তোতার মৃত্যু হয়। নিহত তোতা শেখ উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকাইল গ্রামের আক্কেল মেম্বারের ছেলে।গুলিবিদ্ধসহ দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।নিহত তোতা শেখের ভাই রফিক শেখ জানান, আমরা পারিবারিকভাবে আওয়ামী লীগের সমর্থক। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছিলাম।
হঠাৎ দপ্তিয়র ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুদ্দীন আমাদের বিরুদ্ধে নির্বাচনে কাজ না করার অভিযোগ আনে। এ বিষয় নিয়ে শুক্রবার বিকেলে আমাদের মাঝে কথা কাটাকাটি হয়। পড়ে সন্ধ্যায় সাইফুদ্দীন, সুমন,খাজা ও জাহাঙ্গীর দলবলসহ অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমার পায়ে গুলি লাগে, পাইকাল গ্রামের মিনহাজ মন্ডলের ছেলে বাচ্চু মন্ডল, সুমন,কবীর ও আমার ভাই তোতা শেখ গুরুতর আহত হয়।
পড়ে লোকজন আমাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে আমার ভাই তোতা শেখ মৃত্যুবরণ করেন।নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান ওসি।







