Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

খালেদার সুচিকিৎসা না হলে বেশিদিন বাঁচবেন না: ফখরুল

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা এবং গণতন্ত্রকে রক্ষা করতে না পারলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নেত্রীর রক্তক্ষরণ হচ্ছে, এভাবে তিনি বেশিদিন বাঁচবেন না।

শুক্রবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘লিভার সিরোসিসে’ আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো তার নাগরিক অধিকার। তাঁর সুচিকিৎসা কোনো দয়ামায়া, মহানুভবতা বা মানবিক ব্যাপার নয়। এটা তার অধিকার।

দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই- সরকারের শীর্ষ মন্ত্রীরা এমন মন্তব্য করলে তার জবাবে ফখরুল বলেন, ‘আপনারা বলছেন, তিনি সাজাপ্রাপ্ত। কিন্তু সাজাপ্রাপ্ত হলেও তিনি তো দেশের নাগরিক। তার তো অধিকার আছে চিকিৎসা করার।বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আজকে বড় দুঃসময়, দেশে খালেদা জিয়ার মতো নেত্রীকে চিকিৎসা দেওয়া হয় না, বাংলার মানুষ তো চিকিৎসাই পায় না।

ফখরুল বলেন, দেশনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে, তিলে তিলে, অত্যন্ত সচেতনভাবে হত্যা করা হচ্ছে। এ কথা বারবার বলেছি। পৃথিবীর অন্যান্য দেশগুলো জানে। দেশে রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবী সবাই বলছেন খালেদা জিয়াকে বাইরে চিকিৎসা করার সুযোগ দেন।

সমাবেশ তিনি জানান, খালেদা জিয়ার লিভারে রক্তক্ষরণ হচ্ছে। এদেশে যার যথাযথ চিকিৎসা নাই। এজন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানিতে চিকিৎসা নিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার তার যদি আবার রক্তক্ষরণ হয় তবে তিনি বাঁচবেন না। তাই আমাদের দাবি, তাকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়া হোক।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:49 pm, Saturday, 4 December 2021
28 Time View