Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

এসআই জাহাঙ্গীর বরখাস্ত খুলনায় হোটেলে মেয়ের সামনে মাকে ধর্ষণের প্রমাণ মিলেছে

ফরিদুল ইসলাম স্টাফ রিপোর্টার// পুলিশের এস আই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে খুলনায় আবাসিক হোটেলে মেয়ের সামনে মাকে ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

হোটেলের কর্মচারী ও ধর্ষণের শিকার নারীর সাথে কথা বলে এস আই জাহাঙ্গীরের বিরুদ্ধে ধর্ষণের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। ভুক্তভোগী ওই নারীর মেয়ের জবানবন্দি রেকর্ড করা হয়েছে মহানগর হাকিম আদালতে।

একজন সহকারী কমিশনারকে দিয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে এস আই জাহাঙ্গীরকে।

তার বিরুদ্ধে করা হচ্ছে বিভাগীয় মামলা। হোটেলের কর্মচারীরা জানিয়েছেন, এস আই জাহাঙ্গীর মাঝেমধ্যে আসতেন এ হোটেলে। মঙ্গলবার রাতে এস আই জাহাঙ্গীর হোটেলের কর্মচারী গোলাম মোস্তফাকে মারধর করে তাড়িয়ে দিয়ে নির্যাতন করেন ওই নারীকে।ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আরএমও ডাঃ অঞ্জন কুমার চক্রবর্তী বলেন, আমরা তার ডাক্তারি পরীক্ষা করেছি।

তাকে সাইকো থেরাপি দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আমরা তার শরীর থেকে আলামত সংগ্রহ করেছি।আইনের রক্ষকের এমন অপরাধকে গুরুত্ব দিয়ে বিবেচনা আর মামলা পরিচালনার তাগিদ দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা বিভাগীয় সম্বনয়কারী অ্যাডভোকেট মমিনুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।

আইনের রক্ষকই যদি ভক্ষকের মতো কাজ করে তাহলে সাধারণ মানুষ নিরাপত্তার জন্য কার কাছে যাবে?মঙ্গলবার বাগেরহাটের মোংলা থেকে ভুক্তভোগী নারী তার মেয়েকে ডাক্তার দেখাতে খুলনায় আসেন। রাতে থাকার জন্য নগরীর হোটেলে রুম ভাড়া নেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:39 pm, Thursday, 9 December 2021
74 Time View