ছেলের হাতে বাবা খুন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বগুড়া জেলা প্রতিনিধি:- বগুড়ার শেরপুর উপজেলার খানপুর কয়ারখালী গ্রামে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা মতিউর রহমান (৬৫) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।পরিবারের দাবি ছেলে মো. মামুন (৩০) মানসিক ভারসাম্যহীন।

নিহতের ভাগ্নে রাহাত জানান, রবিবার ভোর আনুমানিক চারটার দিকে হামলার ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় মতিউর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে চারটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুই ছেলে দুই মেয়ের জনক ছিলেন মতিউর। তিনি গ্রামে কৃষি কাজ করতেন।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।