Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

হোটেলে লেখককে ধর্ষণ, চুপ থাকতে দাউদ ইব্রাহিম গ্যাংয়ের হুমকি: পুলিশ

আন্তর্জাতিক সংবাদ:- ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় ৩৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই নিয়ে মুম্বাই পুলিশ ৭৫ বছর বয়সী এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক কর্মকর্তা বলেন, মুম্বাইয়ের জুহু এলাকায় অবস্থিত পাঁচ তারকা হোটেলে ৩৫ বছর বয়সী এক লেখককে ধর্ষণ করেছে ৭৫ বছর বয়সী এক ব্যবসায়ী।

ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে এবং তদন্ত চলছে। পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের নামে ওই নারীকে হুমকি দিয়েছেন।

বলেছেন, যদি এই ঘটনা নিয়ে পুলিশকে অভিযোগ করেন তাহলে তাকে মেরে ফেলবেন। ভুক্তভোগী নারী মুম্বাইয়ের আমবলি পুলিশ স্টেশনে ওই ব্যবসাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এছাড়া এই নারী অভিযোগ করেছেন, দাউদ ইব্রাহিম গ্যাং থেকে তাকে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা না করার জন্য ফোন দেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যবসায়ী ওই লেখকের কাছ থেকে ২ কোটি রুপি লোন নিয়েছেন এবং তা ফেরত দেননি।

এছাড়া ওই নারী যখন তার ওপর সংঘটিত ‘নৃশংসতার’ বিরুদ্ধে আওয়াজ তোলার চেষ্টা করেন তখন অভিযুক্ত ব্যবসায়ী ও দাউদ ইব্রাহিমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা চুপ থাকার জন্য হুমকি দেয়।

এই মামলার তদন্ত বর্তমানে আমবলি পুলিশ থেকে এমআইডিসি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ এই নারীর দাবির তদন্ত করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:58 pm, Thursday, 16 June 2022
26 Time View