Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির সূর্যসন্তানদের স্মরণ করেছে জাতি।

আজ ১৪ ডিসেম্বর সকাল থেকেই স্বাস্থ্যবিধি মেনে কুষ্টিয়াসহ পাঁচটি উপজেলায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধু মুর‌্যালে মুরালে ফুল নিয়ে উপস্থিত হন নানা শ্রেণি-পেশার মানুষ। তারা ১৯৭১ সালে দেশের জন্মলগ্নে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় ’৭১-এ পরাজিত শক্তির উত্তরসূরিরা এখন ‘নব্য রাজাকারের’ ভূমিকায় অবতীর্ণ হয়ে বাঙালি সংস্কৃতির ওপর আঘাত হানছে মন্তব্য করে তাদের রুখে দেওয়ার ডাক দেওয়া হয় শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি থেকে।

মৌলবাদী-সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধের প্রত্যয় উচ্চারিত হয় নানা শ্রেণি-পেশার মানুষের কণ্ঠে। দিবসটি উপলক্ষে সকালে কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তক অর্পণের কর্মসূচি ছিল।

ছিল শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, শোকযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি। ভোরের আলো ফোটার আগেই মানুষের ঢল নামে। শহর ও উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাঃ সাইদুল ইসলাম।

এরপর জেলা পুলিশ খাইরুল আলম, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর সাথে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:48 pm, Tuesday, 14 December 2021
29 Time View