Jashore , Sunday, 25 October 2026
সর্বশেষ:
জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন এক দলের প্রধান নেতা: রাশেদ খাঁন যশোরে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও পুরস্কার বিতরণ যশোরে বিশ্ব পোলিও দিবসে বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি টানা ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার শ্যামকুড় মাধ্যমিকের এসএসসি ২০১৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন যশোরে জাতীয় পার্টির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ যশোরে ইয়াবাসহ ‘আইনজীবী সহকারী’ ও আলোচিত লাবনী গ্রেপ্তার

তিন দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি কোবিন্দ

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে দেশের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে বিদায় জানান।

এর আগে, ঢাকা ত্যাগের আগে শুক্রবার সকালে তিনি ঢাকার রমনায় কালী মন্দিরের সদ্য সংস্কার করা অংশের উদ্বোধন করেন এবং মন্দিরটি পরিদর্শন করেন।বুধবার ঢাকায় আসেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তার স্ত্রী রাশিদা হামিদ তাকে স্বাগত জানান। পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৈঠকে বসেন তারা।

ভারতকে বাংলাদেশের খুব কাছের ও বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র হিসেবে বর্ণনা করেন রাষ্ট্রপতি হামিদ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তিনি এবং দেশটির সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:43 pm, Friday, 17 December 2021
32 Time View