সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার
ফরিদুল ইসলাম স্টাফ রিপোর্টার// চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পড়ে থাকা সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার করেছে গোয়েন্দা ও এনএসআই।
শনিবার সকালে দুবাই থেকে আসা বিমানের বিজি-ওয়ান ফোর এইট ফ্লাইটের সিটের নিচ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা জানায়, স্বর্ণপাচারের খবর পেয়ে বিমানবন্দরে অবস্থান নেয় তারা। সকাল সাড়ে আটটায় দুবাই থেকে আসা ফ্লাইটটি নামলে তাতে তল্লাশি চালিয়ে ৮৬টি বার উদ্ধার করা হয়। যাত্রীরা নেমে যাওয়ার পর একটি আসনের নিচে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় সাত কোটি টাকা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ।
Tag :



























