জাতীয় বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// পিটার ডি. হাস মরক্কোর মার্কিন দূতাবাসে কূটনীতিক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি স্টেট ডিপার্টমেন্টের অধীনে বাণিজ্য নীতি-বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা/উপ-সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে তিনি ফ্রান্সের প্যারিসে মার্কিন মিশনে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন সময় যুক্তরাজ্য ও ভারতে মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

এর আগে শুক্রবার হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। এ সময় বাংলাদেশ ছাড়াও ভারত, চিলি ও ফ্রান্সে নিয়োগ পেতে যাওয়া নতুন রাষ্ট্রদূতদের নাম ঘোষণা করা হয়।