Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত

হাফিজুর রহমান সুন্দরবন (বাগেরহাট) প্রতিনিধি// সাতক্ষীরা রেঞ্জের পায়রাতলী এলাকায় বাঘের আক্রমণে এক জেলে নিহত হয়েছেন।

সোমবার বিকেল ৪টার দিকে পশ্চিম সুন্দরবনের পায়রাতলী এলাকায় বাঘের আক্রমণের শিকার হয়ে মৃত্যু হয় তার। নিহত মুজিবর রহমান (৫০) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারশেখালী গ্রামের আক্কাস আলীর ছেলে।শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, তিনদিন আগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে পাস নিয়ে সঙ্গী জেলেদের সঙ্গে চুনকুড়ি এলাকার মহাজন অহিদুল মিস্ত্রির নৌকায় সুন্দরবনে যান মুজিবর রহমান।

সোমবার বিকেলে মুজিবর বাঘের আক্রমণের শিকার হন জানিয়ে তিনি আরও বলেন, সন্ধ্যা পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করা যায়নি।এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন অফিসার হারুন-অর রশিদ জানান, সুন্দরবনের বৈকেরি এলাকায় বাঘের আক্রমণে এক জেলের মৃত্যুর খবর তিনি জেনেছেন।

রাতে সহযোগীরা মৃতদেহ নিয়ে লোকালয়ে ফিরলে তারপর বিস্তারিত তথ্য জানা যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:18 pm, Monday, 20 December 2021
79 Time View