Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত যশোরে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে জমজ শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু জাতিসংঘের অর্থবহ সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে চলন্ত বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার তিন

রনি আহমেদ// নারায়ণগঞ্জের মদনপুরে চলন্ত বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মদনপুর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো: কিশোরগঞ্জের মিঠামইয়নের নূরুল হক, রূপগঞ্জের চনপাড়ার মো. বুলেট ও বরগুনার মো. শান্ত। তদের মধ্যে নুরুল হক বাসটির চালক, বুলেট হেলপার ও শান্ত সুপারভাইজার।

পুলিশ জানায়, রবিবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল থেকে যাত্রাবাড়ি টু গাউছিয়া সড়কে চলাচলরত মুক্তিযোদ্ধা পরিবহণ নামের একটি বাসে ওঠেন ওই নারী। বাসের অন্য যাত্রীরা কাঁচপুরে নেমে গেলে বাসটি মদনপুরে যাওয়ার আগেই গেট লাগিয়ে দেয় হেলপার। এরপর চালক, সুপারভাইজার ও হেলপার পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে। পরে বাসটি মদনপুরে থামিয়ে ওই নারীকে রেখে চলে যায়।

পুলিশরে পক্ষ থেকে আরও জানানো হয়, নির্যাতনের শিকার ওই নারী ৯৯৯ ফোন করে ঘটনা জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে রাত ৩টার দিকে অভিযান চালিয়ে বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে আটক করে। জব্দ করা হয়েছে বাসটিও। সোমবার সকালে তাদের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:32 pm, Monday, 20 December 2021
21 Time View