Jashore , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরিক্স, গ্রেপ্তার ২ যশোর সদরে ইসলামী আন্দোলনের দাওয়াতি মাসের উদ্বোধন অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে আটক যশোরে জাগরণী চক্রের উদ্যোগে রেইজ প্রকল্পের সাইকেল র‍্যালি ও সভা ঢাবির ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ শহীদ নূর হোসেন দিবসে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি করল সৌদি আরব

আনসার আলী সৌদি আরব প্রতিনিধি:- ওমরাহ এবং ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে চাওয়া সবার জন্য করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।৭২ ঘণ্টার মধ্যে এত দিন করোনা পরীক্ষার নেগেটিভ সনদ প্রয়োজন হলেও এখন থেকে সৌদি আরবে ঢুকতে হলে ৪৮ ঘণ্টার মধ্যে থাকতে হবে কোভিড নেগেটিভ সার্টিফিকেট।

বুধবার থেকে এই সিদ্ধান্ত চালুর ঘোষণা দিয়েছে দেশটি। জনস্বাস্থ্য সুরক্ষায় বেড়ে চলা সংক্রমণ রোধে এই নিয়ম চালু করা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে।

সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ফলে বাড়তি সতর্কতার অংশ হিসেবে ওমরাহ পালন করতে যাওয়া মানুষদের ক্ষেত্রে করোনা নেগেটিভ থাকার বিষয়টির ওপর জোর দিচ্ছে সৌদি আরব।

সংক্রমণ নিয়ন্ত্রণে সৌদি আরবে এখন পর্যন্ত দুই ডোজের টিকা নিয়েছেন ৫ কোটি ৬৮ লাখ ১০ হাজার। এখন চলছে বুস্টার ডোজ প্রয়োগ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:46 pm, Tuesday, 8 February 2022
35 Time View