খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে বৃদ্ধ নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

পারখুঙ্গ খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রতিনিধি// খাগড়াছড়ি সদরের সাতভাইয়া পাড়া নামক এলাকায় দূর্বৃত্তের গুলিতে এক বৃদ্ধ নিহত হয়েছে।বৃহষ্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত তন বিহারী চাকমা সাতভাইয়া পাড়ার বাসিন্দা এবং পেশায় কৃষক।স্থানীয়রা জানান, তিনি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় বলে জানা গেছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এই বিষয় বিস্তারিত কিছু জানা যায়নি।খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, দূর্বৃত্তরা তন বিহারীকে ঘরের সামনে গুলি করে হত্যা করে চলে যায়। এতে তার ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। তবে এই বিষয়ে পরিবার বা স্থানীয়রা কেউ কিছু বলতে রাজি হয়নি। তবে হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা জানা যায়নি। তন বিহারী কোন রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত ছিল না।