তৃতীয় লিঙ্গের সদস্যের শরীর আগুনে ঝলসে দেয়ার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নোয়াখালী জেলা প্রতিনিধি:- টাকা দাবি করায় নোয়াখালীর সেনবাগে চুমকি নামের তৃতীয় লিঙ্গের একজনের শরীর আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে।

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের একটি বাড়িতে গিয়ে টাকা দাবি করায় চুমকি নামের তৃতীয় লিঙ্গের একজনের আগুনে জ্বলসে দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ই মার্চ) সকালে থানায় এসে মৌখিক অভিযোগ করলে পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।জানা যায়, গত বুধবার দুপুরে কাদরা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের রাজ্জাক পুলিশের বাড়িতে যায় তৃতীয় লিঙ্গের চুমকি ও সোহাগি।

সেই সময় ওই বাড়ির জহিরুল ইসলাম নয়নের একটি কন্যা শিশুর জন্ম উপলক্ষ্যে তৃতীয় লিঙ্গের দুইজন তাদের বাড়িতে গিয়ে টাকা দাবি করে।চুমকি অভিযোগ করে বলেন, মিষ্টি খাওয়ার জন্য পাঁচশত টাকা দাবী করলে তারা তিনশত টাকা দেয়। এ সময় আরও দুইশত টাকা দাবী করলে টাকা না দিয়ে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরে তিনি পুকুরে ঝাপ দিয়ে আগুন নিভায়। আহত চুমকি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল থেকে শুক্রবার থানায় এসে মৌখিক অভিযোগ করে যান ভুক্তভোগী।তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পরিবার। তারা বলেন, গত ১১ মার্চ শুক্রবার দুপুরে তাদের পরিবারে একটি কন্যা সন্তানের জন্ম হয়।

এরপর বুধবার চুমকি ও তার সহযোগী সোহাগি নামের তৃতীয় লিঙ্গের দুই সদস্য তাদের বাড়িতে গিয়ে ৫ হাজার টাকা দাবী করে। বাড়িতে কোন পুরুষ না থাকায় তাদের চারশত টাকা দেয়া হয়, কিন্তু তারা দুইজন তাদের দাবীকৃত ৫ হাজার টাকার জন্য বিবাদে লিপ্ত হয়।

এক পর্যায়ে চুমকি রান্না ঘরের চুলা থেকে জ্বলন্ত লাকড়ি এনে ঘরের লোকজনকে নিজের শরীরে আগুন লাগিয়ে দেয়ার ভয় দেখায়। এ সময় অসাবধানতাবসত তার শাড়িতে আগুন লেগে যায়।

পরে বাড়ির লোকজন এসে তাদের ১৫শ’ টাকা দিলে তারা চলে যায়।এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, আজ মৌখিক অভিযোগ পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য নবজাতকের বাবা জহিরুল ইসলাম, তার দুই ফুফু আয়েশা বেগম ও বিবি রহিমা বেগমকে থানায় আনা হয়েছে।

ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।