Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেহেরপুরে চুরির মামলার নথি গায়েব, আপিল করতে পারছেন না আসামি

মেহেরপুর জেলা প্রতিনিধি:-চুরির মামলায় প্রায় দেড় বছর ধরে জেল খাটছেন মেহেরপুরে গাংনী উপজেলার শাহিন।

অথচ আদালত থেকে মামলার নথি খোয়া যাওয়ায় উচ্চ আদালতে আপিল ও জামিন আবেদন করা যাচ্ছে না। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের মুখ্য বিচারিক আদালতে। এতে ন্যায়বিচার বঞ্চিত হওয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে দাবি পরিবার ও মানবাধিকার কর্মীদের।

চুরির মামলায় সাজেদা খাতুনের স্বামী শাহিনের তিন বছরের কারাদণ্ড হয় ২০০৬ সালে। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২০ সালের নভেম্বর মাসে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে মেহেরপুর কারাগারে রয়েছেন শাহিন।

একমাত্র শিশু সন্তানের হাত ধরে সাজেদা প্রায় দেড় বছর ধরে আদালতের বারান্দায় ঘুরপাক খাচ্ছেন স্বামীর মামলার নথির খোঁজে। তবে সন্ধান দিতে পারেন নি সংশ্লিষ্টরা। ফলে জামিন আবেদন ও মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ বন্ধ হয়ে গেছে।

মামলার নথি না পাওয়ায় আসামি আইনী অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।মেহেরপুরের মানবধিকার কর্মী আসাদুজ্জামান সেলিম বলেন, রাষ্ট্রের উচিত ভূক্তভোগী যেন ন্যায়বিচার পায় তা নিশ্চিত করা। আসামি পক্ষের আইনজীবী বলছেন, ২০০৯ সালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে স্থানান্তরের সময় নথি হারিয়ে যেতে পারে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, কারা কর্তৃপক্ষে দায়িত্বহীনতার কারণে একব্যক্তি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

এবিষয়ে সামনেসামনি সামনে কথা বলতে রাজি হননি আদালতের দায়িত্বপ্রাপ্ত কেউ এবং সরকারি কৌঁশুলি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:15 am, Tuesday, 22 March 2022
50 Time View