স্ত্রী ও দুই মেয়েকে হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র দাখিল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি// মানিকগঞ্জের ঘিওরে স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

সোমবার (৯ মে) দুপুরের দিকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়। এর আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুন নূর জবানবন্দি লিপিবদ্ধ করেন।ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে আসাদুজ্জামান ওরফে রুবেল (৪২), রবিবার(৮ মে) ভোর রাতে ঘুমিয়ে থাকা স্ত্রী ও দুই কন্যাকে প্রথমে দা দিয়ে আঘাত করেন, এরপর বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেন। এরপর পুনরায় সেই দা গলায় চালিয়ে তার স্ত্রী মৃত লাভলী আক্তার (৩৯), মেয়ে মৃত লাজলী আক্তার ছোয়া (১৬), মেয়ে মৃত ইহা মনি কথা (১২)-কে জবাই করে হত্যা করেন।